- - -

হবিগঞ্জে ৯ উপজেলায় আমন সংগ্রহের লক্ষ্য মাত্রা ৩ হাজার ৪৯৯ টন

Print News

হবিগঞ্জে ৯ উপজেলায় আমন সংগ্রহের লক্ষ্য মাত্রা ৩ হাজার ৪৯৯ টন

হবিগঞ্জে ৯ টি উপজেলায় ৩ হাজার ৪৯৯ টন আমন ধান সংগ্রহের বরাদ্দকৃত লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে । এবার জেলার ৯ টি উপজেলা থেকে সম্ভাব্য উৎপাদন ( ধানের আকারে) ২৪ ৯০ ৭৬ টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে অন্তর বর্তী সরকার । হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন , ” চলতি বছর জেলা থেকে আমন ধান প্রতি কেজি ৩৩ টাকা করে সরকারি ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে । এবার চলতি আমন মৌসুমে হবিগঞ্জ সদর উপজেলা থেকে ৪১০ টন , শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে ১১৮ টন , লাখাই উপজেলা থেকে ১৯৫ টন , মাধবপুর উপজেলা থেকে ৪৭৯ টন , চুনারুঘাট উপজেলা থেকে ৭২৮ টন , বাহুবল উপজেলা থেকে ৪০২ টন , নবীগঞ্জ উপজেলা থেকে ৫৩৫ টন , বানিয়াচং উপজেলা থেকে ৩৪৫ টন , আজমিরীগঞ্জ উপজেলা থেকে ২৮৭ টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জানা গেছে , এবার রোপা আমন মৌসুমে ৯ উপজেলায় ৮০ হাজার ২ শ হেক্টর জমি আবাদের মধ্যে লক্ষ্য মাত্রা ৩ হাজার ৪৯৯ টন বরাদ্দ হয় । এবার সরকার প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৩শ ২০ টাকা নির্ধারণ করেছে । তবে বর্তমান বাজারে ১ হাজার ৫শ টাকা দরে ধান বিক্রি হচ্ছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa