- - -

হবিগঞ্জে বজ্রপাতে হাসঁ চরাতে গিয়ে প্রাণ গেল খামারি

Print News

হবিগঞ্জে বজ্রপাতে হাসঁ চরাতে গিয়ে প্রাণ গেল খামারি

 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া (২৭) নামে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪ টার দিকে উপজেলার খাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া ওই গ্রামের মনজব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন হাঁস পালন করতেন। রোববার বিকেল হাঁস নিয়ে বাড়ির পাশে হাওরে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং তার উপর আকস্মিক বজ্রপাত হলে তিনি আহত হন পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa