- - -

হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Print News

হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে । এ ঘটনা খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে । দূর্ঘটনায় নিহতরা হলেন – বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভর পাশা গ্রামের ইউনুস বেপারি ছেলে প্রাইভেট কার চালক হারুন বেপারি (৩৪) , পটুয়াখালী জেলার গলা চিপা থানার বোয়া লিয়া গ্রামের মোজ আলী ছেলে মোঃ জামাল (৪০), মোঃ এনামুল আলী (৩৫) ও একই জেলার গলাচিপা থানার বোয়া লিয়া গ্রামের মোজ আলীর মেয়ে এবং মোঃ জামাল আলী সহধর্মিণী কামরুন্নাহার (৩৫) , মোঃ জামাল আলী ছেলে মোঃ অনন্ত (১১) ।
বুধবার (০২ মে) গভীর রাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম । স্থানীয়রা বলেন , রাত প্রায় দুই টা দিকে প্রথমে চুনারুঘাটে মুড়ারবন্দ মাজার শরীফ জিয়ারত শেষ করে । পরে সিলেট মাজার জিয়ারত শেষে প্রাইভেট কার যোগে ঢাকা ফিরছিলেন চালক সহ পরিবারের ৫ জন । তাদের বাড়ি ঢাকা সাভার এলাকায় বসবাস করে । সিলেট – ঢাকা মহাসড়কে সিলেট গামী একটি ট্রাকের সাথে মাধবপুর হরিতলা এলাকায় এলে ট্রাকের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa