- - -

হবিগঞ্জে জাতীয় গণমাধ্যম সপ্তাহ -২০২৪ পালিত

Print News

হবিগঞ্জে জাতীয় গণমাধ্যম সপ্তাহ -২০২৪ পালিত

হবিগঞ্জে ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ -২০২৪ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বি এম এস এফ) হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১মে) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার একটি র ্যালি জেলা প্রশাসক কার্যালয়ে আঙ্গীনায় নিম তলা থেকে জেলা সদরে সড়কে প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসকের কার্যালয় আঙ্গীনায় নিমতালা এসে সমাগম হয় ।
উক্ত গণমাধ্যম সপ্তাহ উদযাপিত উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখা সহ-সভাপতি , এনটিভি ও রূপালি বাংলা হবিগঞ্জ প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ডেইলি মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি ফরজুন আক্তার মনি পরিচালনায় জেলার অসংখ্য গণমাধ্যম কর্মী উপস্থিতিতে র ্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক অর্থনীতি হবিগঞ্জ জেলা প্রতিনিধি মামুনুর রহমান মামুন , সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক সোহাগ , নির্বাহী সদস্য ও দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ মোস্তফা কামাল , মোঃ সাগর মিয়া , গিয়াস উদ্দিন শাকিল প্রমূখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন , ” সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন , সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাস্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবির দ্রুত বাস্তবায়ন চাই “। উল্লেখ , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১-৭ মে কেন্দ্রীয় ভাবে দেশ ব্যাপী ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ -২০২৪ পালন করছে । এদিকে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa