
নিজস্ব প্রতিবেদক
প্রাক্তন স্ত্রীর ব্যক্তিগত মুহুর্তের স্পর্শকাতর ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার অপরাধে মো. নাছের উদ্দিন(৪০) নামে একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নগরের মুরাদপুরস্থ মির্জাপুল সড়কের পাশে হোটেল জামানের সামনে থেকে তাকে আটক করা হয়।ধৃত আসামী ফটিকছড়ির উখারা গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র।
র্যাব-৭ জানায়,গত ২০১৮ সালে ভুক্তভোগীর সাথে মো. নাছের উদ্দিনের ইসলামি শরিয়াত মোতাবেক পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের ১ মাস পর বাদী জানতে পারে তার স্বামী মো. নাছের উদ্দিনের আরও একজন স্ত্রী আছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হলে স্ত্রী তার বাবার বাড়ী চলে আসে।
পরবর্তীতে মো. নাছের উদ্দিন ২০১৯ সালে দেশের বাহিরে চলে যায়। পাশাপাশি স্ত্রীর সাথে ইমুতে যোগাযোগ অব্যহত রাখে। ২০২১ সালে দেশে ফিরে তারা উভয়ে পুনরায় সংসার শুরু করে। সাংসারিক জীবন যাপনের মাধ্যমে মো. নাছের উদ্দিন কৌসলে স্বামী-স্ত্রীর শারিরীক সম্পর্ক স্থাপনের নগ্ন ছবি এবং ভিডিও তার ব্যবহৃত মোবাইল ফোনে ধারণ করে রাখে।
আরও জানাযায়, ২০২১ সালে তাদের ভেতর পারিবারিক মনমালিন্য হলে স্ত্রী তার বাবার বাড়িতে আবারও চলে আসে। আদালতের মাধ্যমে স্বামী মো. নাছির উদ্দিনকে তালাক দেয় স্ত্রী।
এদিকে আটক নাছির তালাক হবার পর স্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক একাউন্ট খুলে। আর এই ফেসবুক একাউন্ট থেকে তার প্রাক্তন স্ত্রীর বিভিন্ন ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে।
অন্যদিকে নগ্ন ছবি ও ভিডিও ডিলিট করার জন্য নাসির উদ্দিনে বলেন প্রাক্তন স্ত্রী ।আর সে সুযোগে কাজে লাগিয়ে বিনিময়ে ২০ হাজার টাকা নিয়ে আসতে বলে নাসির উদ্দিন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, গ্রেপ্তার আসমীর বিরুদ্ধে সাইবার মামলা করেন প্রাক্তন স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে নগরের মুরাদপুরস্থ হোটেল জানামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা জন্য পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
![]()









