- - -

সোনারগাঁয়ে হাঁতকোপা গ্রামে পুত্রবধুর হাতের ধারালো অস্ত্রর আঘাতে শ্বশুর আহত!

Print News

সোনারগাঁয়ে হাঁতকোপা গ্রামে পুত্রবধুর হাতের ধারালো অস্ত্রর আঘাতে শ্বশুর আহত!

 

সোনারগাঁ পৌরসভা হাতকোপা গ্রামে’ শহীদ মুক্তিযুদ্ধা মাহবুব আলম ভিলা- আব্দুল মান্নান (৭০) নামের এক বৃদ্ধ শ্বশুরকে কুপিয়ে মারাত্মক জখম করেছে তার বড় ছেলের বউ। আজ বুধবার ২১শে ফেব্রুয়ারী সন্ধ্যায় শ্বশুরকে একা পেয়ে, ধালালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আহত শ্বশুরকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপেক্স নিয়ে যাওয়া হয় ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ছে! ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাসূত্রে জানা যায় আহত মান্নান এর বাগিনা মো: সাদেক সহ এলাকাবাসী জানান, গত ৮ মাস আগে মান্নান একটি এনজিও থেকে ১০লাখ টাকা ঋণ তুলেন। বড় ছেলে প্রবাসী হওয়ায় ঋণ নেয়ার সময় ঋণের সদস্য হোন তার বড় ছেলের বউ চামেলী বেগম (৩৫)। ঋণের টাকার চেক পেয়ে মান্নান সরল বিশ্বাসে তার ছেলের বউ চামেলী আক্তারের ব্যাংক একাউন্টে জমা দেন। কিছুক্ষণ পর মান্নান জানতে পারেন তার ছেলের বউ চামেলী তার একাউন্ট থেকে ২লাখ টাকা তুলে নিয়েছেন। এবং বাকি টাকা দিতে অস্বীকৃতি জানান।
এদিনে মান্নানের সাথে তার বউয়ের দ্বন্ধ শুরু হয়। পরে মান্নান ঋণ নেয়া এনজিওতে গিয়ে ঋণের টাকা যেনো আর না তুলতে পারে সেজন্য আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিত এনজিও অফিস ও পুলিশের সহায়তায় চামেলীর ব্যাংক একাউন্ট জব্দ করেন। অবশেষে মান্নান নিজে দুই লাখ টাকা ক্ষতিপুরন দিয়ে এনজিওর ১০লাখ টাকা ফেরত দিয়ে ছেলের বউ চামেলীকে ৬ মাস আগে বাড়ি থেকে বের করে দেন।
জায়গা সম্পত্তির ভাগবন্টন নিয়ে ও বিবাদ রয়েছে! চামেলী আক্তার আজ সন্ধ্যায় তার বাড়িতে এসে মান্নানকে একা পেয়ে ধালালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। তাকে মেরে ফেলার চেষ্টা করে! এসময় আশপাশের লোকজন মান্নানের চিৎকারের শব্দে তার ঘরে প্রবেশ করে দেখেন মান্নান রক্তান্ত অবন্থায় মাটিতে পড়ে আছেন! সেখান থেকে তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সোনারগাঁ থানার সাব- ইন্সপেক্টর ঘটনা স্থলে পরিদর্শন করেন, তিনি বলেন সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীকে আইনের আওতায় এনে, আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে!

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa