
সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুবাই প্রবাসীর মৃত্যু
ফেনীর সোনাগাজীতে জোহর নামাজের আযান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান নামে দুবাই প্রবাসী মৃত্যু হয় । ঘটনাটি রবিবার দুপুরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়া বায়তুল আমান জামে মসজিদে ঘটে। তিনি ওই গ্রামের হাসেম লন্ডনি বাড়ির মৃত হোসেন আহম্মদের ছেলে।
নিহতের খালাতো ভাই মিজানুর রহমান বলেন দুপুরে প্রচন্ড বজ্রবৃষ্টি হচ্ছিল তাই জোহরের নামাজের আযান দেওয়ার জন্য ইমাম মোয়াজ্জেম মসজিদে যেতে পারেনি। ওই সময় সাইদুর রহমান বৃষ্টি উপেক্ষা করে মসজিদে আযান দিতে যায়। আযান দেওয়া অবস্থায় বজ্রপাত হওয়ার সাথে সাথে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদে লুটিয়ে পড়েন। ওই সময় মসজিদে অবস্থান করা জনৈক মুসল্লি ঘটনাটি দেখতে পেয়ে বাড়িতে খবর পৌঁছলে আমরা দ্রুত মসজিদে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে প্রেরণ করে। পওে আজ বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থান ফেনীর জেডইউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তিনি আরো বলেন তিনি দীর্ঘদিন আরব আমিরাতের দুবাই প্রবাসী। গত কয়েকমাস আগে ছুটিতে দেশে আসেন। আগামী সপ্তাহে তার প্রবাসে ফেরত যাওয়ার কথা ছিলো।
স্থানীয়রা জানায় সাইদুর এলাকায় সৎ ও পরহেজগার মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সুত্রের বরাতে স্থানীয়রা আরো জানায় রাতে জানাজা শেষে তাকে দাপন করা হবে।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বিপ রায় পলাশ বলেন আমি সন্ধ্যায় মৃত্যুর খবরটি অবগত হয়ে ঘটনাটি অনুসন্ধান করতে পুলিশ প্রেরণ করেছি।
![]()









