- - -

সুন্দরবনে ৬শ পিস হরিণ ধরার ফাদসহ দুটি নৌকা উদ্ধার

Print News

সুন্দরবনে ৬শ পিস হরিণ ধরার ফাদসহ দুটি নৌকা উদ্ধার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন টাটের খাল এলাকা হতে ৬শ পিস হরিণ ধরা ফাঁদের দড়ি ও দুইটি নৌকা উদ্ধার করা হয়েছে। এসময় টহলদলের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্র বনের মধ্যে পালিয়ে যায়।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে সিপিজির সদস্যদের টহল চলাকালীন সময়ে উক্ত ফাদ ও দড়ি উদ্ধার হয় বলে জানান সিপিজির টিম লিডার ইসমাইল হোসেন।

সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান দৈনিক পত্রদূতকে জানান, প্রতিদিনের নিয়মত টহল চলাকালে সুন্দরবনের গহীনে টাটের খালে হরিণ শিকারি চক্রকে দেখতে পেয়ে তাদের পিছু নেয় টহল দল। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে শিকারিরা পালিয়ে যায় সুন্দরবনের মধ্যে। টহল দল শিকারি চক্রর ফেলে যাওয়া দুইটা নৌকা ও ৬০০পিস ফাঁদ উদ্ধার করে।

জিয়াউর রহমান বলেন যেহেতু তাৎক্ষণিক শিকারীকে চক্রকে সনাক্ত করা সম্ভব হয়নি, তবে নিয়মিত মামলার যে বিধান রয়েছে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa