- - -

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরতে বাধা দেয়ায় পিটিয়ে আহত ৫

Print News

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরতে বাধা দেয়ায় পিটিয়ে আহত ৫

 

সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগে মাছ ধরার ক্ষেত্রে বাধা দেয়ায় বাগেরহাটের ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হাওলাদারসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে কথিত বিষ দস্যুরা। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় মোংলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাবুল হাওলাদার, ইলিয়াস জমাদ্দার, জ্যাকি জমাদ্দার, পাবেল হাওলাদার ও রিয়াজ জমাদ্দার। আহতদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বাজারের একটি দোকানে সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ ধরার বিষয়ে কাদের জমাদ্দারের সঙ্গে ইলিয়াস জমাদ্দারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ইলিয়াস আহত হন। বিষয়টি মীমাংসার জন্য বিএনপি নেতা বাবুল হাওলাদার এগিয়ে গেলে কাদের জমাদ্দার, আলামিন জমাদ্দার, হাসান জমাদ্দার, মামুন জমাদ্দার, জাহিদ ব্যাপারীসহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় রড ও লাঠির আঘাতে বাবুলসহ ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক মো. শাহিন জানান, বাবুল, জ্যাকি ও ইলিয়াস জমাদ্দারের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa