
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল আজম বলেছেন, ফটিকছড়ি বিগত ১৫ বছর আমরা জেল-জুলুমেরের শিকার হয়েছি। একমুহূর্তের জন্য বাড়িতে অবস্থান করতে পারিনি। আজকে দেখলাম সুন্দরপুরের বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একটি কমিটি করা হয়েছে। এটি পকেট কমিটি। এই কমিটি দ্রুত বিলুপ্ত করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়ি সদরের একটি রেস্টুরেন্টে সুন্দরপুর তৃণমূল বিএনপির একাংশের ডাকা প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০১৫ সালে ১০ নং সুন্দরপুরে বিএনপির কাউন্সিল হবার পর আর কোনো কাউন্সিল হয় নি। বর্তমানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা অযোগ্য। এই কমিটি সুন্দরপুর বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে করা হয়নি। এটি জহির আজম চৌধুরীর পকেট কমিটি।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশ থেকে পালিয়েছে। দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। বৈষম্য দূর হয়েছে। কিন্তু সুন্দরপুর তথা ফটিকছড়ি থেকে বৈষম্য দূর হয়নি। তাই উর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে অনুরোধ দেশ নায়ক তারেক রহমান যে দেশ গড়তে চাচ্ছে সেটি বাস্তবায়ন করতে সুন্দরপুরে ত্যাগী নেতাকর্মীদের বিএনপির দায়িত্ব দেওয়ার আহ্বান। তাই আসুন সকল বৈষম্য দূর করে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করে আগামীতে একটি বৈষম্যমুক্ত ফটিকছড়ি গড়তে সকলে কাজ করি।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বর্তমান ইউনিয়ন কমিটির সদস্য মাহবুবুল আলম, উপজেলা শ্রমিকদলের সদস্য নুরুল আবছার, সাবেক সাংগঠনিক সম্পাদক সরওয়ার কামাল, ইউনিয়ন বিএনপির সদস্য আবু কাউছার চৌধুরী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব, ১০ নং সুন্দরপুর বিএনপির নেতা আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, শাহা আলম, ডা. এখলাছ, মো. জামাল উদ্দিন, দিদরুল আলম, জাহাঙ্গীর আলম, ওসমান, আলউদ্দিন, বদিউল আলম, আব্দুল জব্বার, জাহেদুল ইসলাম, জাহেদ হাসান, যুবদল নেতা আব্দুর রহিমসহ তৃণমূল বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
![]()









