- - -

সুনামগঞ্জ শহর থেকে মাদরাসা ছাত্রী নিখোঁজ

Print News

সুনামগঞ্জ শহর থেকে মাদরাসা ছাত্রী নিখোঁজ

সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড় এলাকা থেকে ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ উম্মে জামিলা সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মাওলানা মুবাল্লিগ হুসাইনের মেয়ে ও দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি হাজারীগাঁও মাদরাসার হিফজ বিভাগের ছাত্রী

এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে শহরের জেল রোডের কাঁচাবাজার গুদারাঘাট সড়কের মোড় থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ কিশোরীর পিতা
মাওলানা মুবাল্লিগ হুসাইন জানান, মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড যাওয়ার পথে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় উম্মে জামিলার পিতা মাওলানা মুবাল্লিগ হুসাইন সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি মেয়ের সন্ধান পেতে প্রশাসনসহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে পরিবারের মোবাইল নম্বর-০১৭৪৪—৭৪১৮৯৯—এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa