- - -

সুজানগ‌রে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতসহ গ্রেপ্তার ২

Print News

সুজানগ‌রে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতসহ গ্রেপ্তার ২

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৫ ফেব্রুয়ারি ) সকাল সাতটার দিকে তার নিজ গ্রাম মথুরাপুর বটতলা আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
জানাযায় গত শুক্রবার (২ ফেব্রুয়ারি ) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হলে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয় তার কর্মী সমর্থকসহ এলাকাবাসী। ওই‌দিন উক্ত ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়।
ওইঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ৬৫ জন নামীয় ও অজ্ঞাত ২ থেকে ৩ শত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামী। এছাড়া পু‌লি‌শের কাছ থে‌কে আসামী ছি‌নি‌য়ে নেওয়ার মামলায় রা‌ব্বি হো‌সেন না‌মে আরও একজন‌কে গ্রেফতার ক‌রেছে পু‌লিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa