- - -

সীতাকুণ্ডে ঝরনা দেখতে গিয়ে পথ হারানো ৩ পর্যটককে উদ্ধার

Print News

সীতাকুণ্ডে ঝরনা দেখতে গিয়ে পথ হারানো ৩ পর্যটককে উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ে ঝরনা দেখতে গিয়ে পথ হারিয়ে ফেলা তিন পর্যটককে উদ্ধার করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা।
১৩ অক্টোবর) দুপুরে তাদের উদ্ধার করা হয়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার ব্যক্তিরা হলেন: জামাল উদ্দিন, সঞ্জয় বনিক ও আলাউদ্দিন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল জানান, সোনালী ব্যাংকের নোয়াখালী শাখায় কর্মরত ৩ কর্মকর্তা শুক্রবার সকাল ২টার কিছু পরে সীতাকুণ্ডের পাহাড়ের সহস্রধারা ঝর্ণায় ঘুরতে যান। এ সময় তারা পথ হারিয়ে অনেক দূর চলে যায়। পরে আর বেরোতে পারছিলেন না এ তিন পর্যটক। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করে সাহায্য চান তারা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুগল ম্যাপের মাধ্যমে তাদের ট্র্যাক করে। এবং হ্যান্ড মাইকের মাধ্যমে সাইরেন বাজিয়ে অক্ষত অবস্থায় তিনজন পর্যটকে উদ্ধার করা হয়েছে।’
অচেনা জায়গায় গাইড ছাড়া না যাওয়ার পরামর্শ এ ফায়ার সার্ভিস কর্মকর্তার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa