- - -

সিলেটে স্ত্রীর মামলায় ইমাম কারাগারে 

Print News

সিলেটে স্ত্রীর মামলায় ইমাম কারাগারে

 

বিয়ানীবাজার থেকে পুলিশের হাতে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছেন গোয়াইনঘাট উপজেলার খলারচটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. জাবেদ আহমদ (৩৫)।

শুক্রবার (৭ জুন) রাতে বিয়ানীবাজার উপজেলার টেকইকোনা কেন্দ্রিয় জামে মসজিদ থেকে কোতোয়ালি থানা পুলিশের এসআই কাজী রিপন সরকার তাকে গ্রেপ্তার করেন।

এরআগে গত বৃহস্পতিবার জাবেদের স্ত্রী নাজমিন আক্তার নাজু বাদি হয়ে সিলেট মহানগরীর কোতোয়ালি থানায় একটি যৌতুক মামলা (নং-০৭(০৬)২৪) দায়ের করেছিলেন।

কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে এসআই কাজী রিপন সরকারকে মামলাটি তদন্তের দায়িত্ব প্রদান করা হয়। এর প্রেক্ষিতে তিনি বিয়ানীবাজার উপজেলার টেকইকোনা কেন্দ্রিয় জামে মসজিদের অভিযান চালিয়ে শুক্রবার (৭ জুন) রাতে জাবেদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, জাবেদ আহমদকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa