- - -

সিরিয়ায় আইএসের হামলায় অন্তত ২০ সেনা নিহত

Print News

সিরিয়ার পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সৈন্যবাহী বাসে সশস্ত্র জঙ্গিরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। বিরোধী অ্যাক্টিভিস্টরা এমনটি বলছে।

এদিকে শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২৩ সেনা নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ইরাক সীমান্ত ঘেঁষা দেইর আজ জর প্রদেশে মায়াদিন শহরের কাছে মরুভূমির সড়কে বাসটি চলার সময় এই হামলার ঘটনা ঘটে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি বলছে, ২০১৯ সালে পরাজিত হয়ে এই অঞ্চলে আত্মগোপনে থাকা ইসলামিক স্টেটসের (আইএসআইএল) সদস্যরা হামলার ঘটনাটি ঘটিয়েছে। সশস্ত্র সদস্যরা বাসটি ঘিরে গুলি করতে শুরু করে।  বাকি সৈন্যরা নিখোঁজ।

সিরিয়া সরকার বা সিরিয়ার সেনাবাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

অবজারভেটরির প্রধান রামি আবদুররাহমান বলছেন, গত কয়েক মাসে হামলার তীব্রতা বেড়েছে। আইএসআইএল  সাম্প্রতিক সময়ে ভয়াবহ সামরিক হামলার পরিমাণ বাড়াচ্ছে… তাদের লক্ষ্য বেশি সংখ্যক মৃত্যু ঘটানো।

এর মাধ্যমে তারা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে, তাদের গোষ্ঠী এখনো সক্রিয় ও শক্তিশালী।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa