- - -

সিরাজুল হক বাদশা আর নেই

Print News

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) সাবেক ভারপ্রাপ্ত সহকারি সচিব সিরাজুল হক বাদশা (বাদশা আলম) আর নেই। ১৭ মে দিবাগত রাত সাড়ে ১১টায় নগরীর আমীরবাগস্থ বাসভবনে ৬০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
১৮ মে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের বাড়িতে বাদ আসর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হরা হয়।
মরহুম সিরাজুল হক বাদশা স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সহ-সভাপতি, বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সংগঠক, ১৯৭৫ পরবর্তী সময়ে বোয়ালখালী থানা ছাত্রলীগের সাধারণ সম্পদক, শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সহ-সভাপতি তিনকড়ি চক্রবর্তী, দীপন চৌধুরী, সাধারণ সম্পাদক মুস্তফা নঈম, বোয়লখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবদুল মোমিন, সদস্য সচিব রমেন দাশ গুপ্ত, সংগঠক আহসানুল হক খসরু, রনজিত চৌধুরী, কামাল উদ্দিন, রঞ্জন ঘোষ, সেলিম চৌধুরী, সালাউদ্দিন গবি প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa