- - -

সালতানাত অব ওমান ছুর শাখার সংবর্ধনা ও সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

Print News

গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ’র সভাপতি সালতানাত অব ওমান ছুর শাখায় আগমন উপলক্ষে এক সংবর্ধনা ও সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়। কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল (রুবেল) এর সঞ্চালনায় কমিটির সফল সভাপতি জহির উদ্দিন সিকদারের সভাপতিত্বে কোরআন পাক তেলাওয়াত করেন মাওলানা মুহাম্মাদ নওশাদুল হক, নাতে মোস্তফা (সঃ) ও শানে মাইজভান্ডারি পরিবেশন করেন আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ’র সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ’র মহামান্য সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান বাবুল, আবুধাবি মোছাপ্পা ৮নং শাখার সাবেক সফল সভাপতি জিয়া উদ্দীন সিকদার, আত্তাকওয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদ ভূইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম হেফজ্খানা ও এতিমখানার প্রধান মুদাররিস হাফেজ মাওলানা আবুল কালাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মাদ নওশাদুল হক। পরিশেষে সভাপতি মহোদয়কে ক্রেস্ট ও পুষ্পমাল্য অর্পণ ও সবঅতিথিদের পুস্প দিয়ে বরণ করে অত্র কমিটির সকল কর্মকর্তা সদস্যবৃন্দদের উপস্থিতির মধ্য দিয়ে মিলাদ কিয়াম ও দেশে বিদেশে সকল মানব জাতির জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa