- - -

সাভারে সেফটি ট্যাংকিতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

Print News

সাভারে সেফটি ট্যাংকিতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

সাভারে নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্ট্যাংকিতে নেমে সাইফুল (৪৩) ও আনিসুল (৩৬) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজে নেমে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন,ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়ন আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২) ও রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল (৩৬)। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার ভাড়া বাসায় বসবাস করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভিতরে কাজ করতে আনিসুর নামে এক নির্মাণ শ্রমিক নামেন। এর বেশ কিছু সময় পর সেফটি ট্যাংকির ভেতরে তার কোন সাড়াশব্দ না পেয়ে সাইফুল আবার ট্যাংকের ভিতর নামে।

আবার কিছু সময় পরে দুজনে কোনো সারা শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে সাভার ফায়ার সার্ভিস এসে অজ্ঞান অবস্থায় দুইজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আনিসকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন বলেন, সেফটি ট্যাংকি থেকে দুই নির্মাণ শ্রমিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa