- - -

সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এমপির মৃত্যুতে আ জ ম নাছিরের শোক

Print News

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এক শোক বিবৃতিতে তিনি বলেন, ডা. মো. আফছারুল আমীন চিকিৎসার মতো মহান পেশায় থেকে আজীবন জনমানুষের সেবা করেছেন।
একজন রাজনীতিকের জীবনে মানব সেবাই মূল লক্ষ্য। ডা আফসারুল আমীনের মৃত্যু আওয়ামী রাজনীতিতে অপূরণীয় ক্ষতি।
ডা আফসারুল আমীন দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যুগপৎ নেতৃত্ব দিয়ে গেছেন।
সাবেক মেয়র নাছির মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa