- - -

সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ

Print News

সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ

মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। আজ ১৯ আগস্ট ২০২৬, বুধবার অত্যন্ত আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাকিল জাবেদের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। জানা যায়, বিদ্যালয়ের ভবনের পেছনের ফাঁকা জায়গায় ৬০টি উন্নত জাতের আমগাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বারি আম-৪ এবং সাপাহারের বিশ্বখ্যাত আম্রপালি জাতের আমচারা।
​বৃক্ষরোপণকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাকিল জাবেদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী স্বপন কুমার পাল। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফলদ সম্পদের প্রাচুর্য বাড়ানোর লক্ষ্যে বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa