- - -

সাতক্ষীরার জলাবদ্ধতা, যেন দেখার কেউ নেই?

Print News

সাতক্ষীরার জলাবদ্ধতা, যেন দেখার কেউ নেই?

সাতক্ষীরা পৌর এলাকার নি¤œাঞ্চল এখন পানির নিচে। নি¤œ এলাকার রাস্তাঘাট, রান্নাঘর, টয়লেট, গোয়ালঘর-সবখানেই কেবল পানি আ র পানি। খাওয়ার পানি সংগ্রহে ব্যাঘাত, স্যানিটেশন ভেঙে পড়েছে, ডুবে আছে রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। এ যেন কোনো নগরের বাস্তবতা নয়, বরং কোনো অবরুদ্ধ দ্বীপাঞ্চলের চিত্র।

দুর্ভাগ্যজনক হলেও সত্য-এই পরিস্থিতি কোনো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ফল নয়, এটি বহু বছরের নীতিগত ব্যর্থতা, অব্যবস্থাপনা ও দুর্নীতির সুস্পষ্ট পরিণতি। খাল-বিল-নদী দখল, অপরিকল্পিত মৎস্য ঘের, প্রকল্পে অনিয়ম, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও অদূরদর্শী নগর পরিকল্পনার সম্মিলিত ফল আজকের এই জলাবদ্ধ শহর।

বিশেষজ্ঞরা বলছেন, নদী ও খালের তলদেশ না কেটে শুধু পাড় উঁচু করে কৃত্রিম গভীরতা দেখানো হচ্ছে, যার ফলে বৃষ্টির পানি নিষ্কাশিত না হয়ে মাসের পর মাস জমে থাকে। অন্যদিকে খাল দখল করে গড়ে তোলা হয়েছে শতশত মাছের ঘেরÑযা পানি চলাচলের স্বাভাবিক পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এমনকি এসব ঘেরের মালিকানা অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের হাতে থাকায় প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না।

বিস্ময়ের বিষয় হলো, প্রতিবছর বর্ষাকালে সাতক্ষীরা শহর পানির নিচে তলিয়ে যায়, অথচ সমস্যা সমাধানে কোনো টেকসই উদ্যোগ নেই। পানি উন্নয়ন বোর্ড বা পৌর কর্তৃপক্ষ বরাদ্দ তো পায়Ñকিন্তু তার সুফল জনগণ পায় না। ফলত, জনগণ গৃহহীন হয়, পানিবাহিত রোগে আক্রান্ত হয়, শিশুদের স্কুল যাওয়া বন্ধ হয়, গবাদি পশু নিয়ে চরম সংকটে পড়ে পরিবারগুলো।

এই পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে নিতে হবে কিছু কার্যকর পদক্ষেপ।
প্রথমত, নদী-খাল খননে স্বচ্ছতা ও বাস্তবতা নিশ্চিত করতে হবে। শুধু কাগজে-কলমে নয়, মাঠপর্যায়ে প্রকৃত গভীরতা ও প্রশস্ততা অর্জন করতে হবে।

দ্বিতীয়ত, সব খাল ও জলমহাল দখলমুক্ত করতে হবে, বাতিল করতে হবে অবৈধ ইজারা।
তৃতীয়ত, নগর পরিকল্পনায় ড্রেনেজ নেটওয়ার্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে “জোনিং” করতে হবে, যেখানে অপরিকল্পিতভাবে মাছের ঘের গড়ে তোলা যাবে না।

চতুর্থত, স্লুইসগেট ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কার করতে হবে।
এছাড়া বর্ষা আসার আগেই পানি নিষ্কাশনের প্রস্তুতি গ্রহণকে বাধ্যতামূলক করতে হবে।

আমরা মনে করি, সাতক্ষীরার জনগণ প্রকৃত অর্থেই উপেক্ষিত নাগরিক। তারা নাগরিক কর দেন, কিন্তু পানিবন্দি জীবন পান। রাষ্ট্রের পক্ষে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এখনই সময়-নিয়ম, নীতি ও দায়বদ্ধতার জায়গা থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের। অন্যথায়, সাতক্ষীরা নামটি আগামী দিনে দেশের “ডুবে যাওয়া শহরের” প্রতীক হয়ে উঠবে এবং এর দায় কেউ এড়াতে পারবে না।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa