- - -

সাতক্ষীরার কুলিয়ায় বাস-পরিবহনের মুখোমুখি সংঘর্ষ

Print News

সাতক্ষীরার কুলিয়ায় বাস-পরিবহনের মুখোমুখি সংঘর্ষ

 

সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কে বাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কয়েক জন গুরুতর আহত হয়েছে। উভয় গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচরে গেছে। ২৮ডিসেম্বর সকাল ৬.৩০মিনিটে কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি ভাটা মাঠ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই রাস্তায় গাড়ির জ্যাম সৃষ্টি হলে গাড়ি চলাচলের বিঘ্ন ঘটে। তৎক্ষণিক দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জগামী এসডি পরিবহন (ঢাকা মেট্রো -ব ১৩-২০০৮) এবং বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী জামিলা (ঝিনাইদাহ-জ ০৪-০০০১) নম্বরের বাসটি পুষ্পকাটি ইটের ভাটা বলফিল্ড সংলগ্ন সাতক্ষীরাগামী মাটি বহনকারী ট্রলিকে ওভারটেক করতে যেয়ে বাস-পরিবহন মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় এসডি পরিবহনের হেলপারের বুকে আঘাত লাগে ও দেবহাটা উপজেলায় কামটা গ্রামের মৃত হেরমত আলী বিশ্বাসের পুত্র হাসান (৫০) সহ কয়েকজনকে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় জনতা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করে। বাসের ড্রাইভার শরিফুল ইসলাম দূর্ঘটনার পরপরই পালিয়ে চলে যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa