
সাতক্ষীরার আগরদাড়িতে চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল পয়লা জানুয়ারি শুভ নববর্ষে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ১০ নম্বর আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া ফুটবল মাঠের অত্যন্ত আনন্দঘন পরিবেশে আটদলীয় নক আউট চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।প্রথম গ্রুপ থেকে বাবুলিয়া ও চুপুড়িডয়াএবং দ্বিতীয় গ্রুপ থেকে থেকে কাশেমপুরএবং বকচারা সেমিফাইনালে উত্তীর্ণ হয় ।বাবুলিয়া ও চুপুড়িয়া পরস্পর মুখোমুখি অবতীর্ণ হয়ে চার রানে জয়লাভ করে চুপুড়িয়া।কাশেম পুর ওবকচোরা পরস্পর মুখোমুখি হয়ে নির্ধারিত ওভারে কোন উইকেট না হারিয়ে কাশিমপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব কবির হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ২ আসনের এমপি প্রার্থী জামাত ইসলামের বাংলাদেশের সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা বিভাগীয় প্রধান আলহাজ্ব মহাদ্দেস আব্দুল খালেক ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রবিউল ইসলাম , মেম্বার তরিকুল ইসলাম ,সাংবাদিক আসাদুল্লাহ সানা।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধারাভাষ্যকার ইকবাল হোসেন ।আম্পিয়ারের দায়িত্ব পালন করেন জনি ও রকিব ।স্কোরার ছিলেন হাবিবুল্লা ।খেলায় ম্যান অব দ্যা সিরিজ হন ফারুক হোসেন এবং ম্যান অফ দ্যা ম্যাচ হন আশরাফুল হোসেন।
![]()









