- - -

সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Print News

সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সাতক্ষীরায় ব্যাটালিয়ন ৩৩ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদরের পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ গ্রামে বসবাসকারী গবীর, দুঃস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় হাড়দ্দহ গ্রামের ছোট বড় ১১৮ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা ও তাদেরকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ৬৬ এবং শিশু রোগী ৩৬ জন রোগী চিকিৎসকের পরামর্শ নেন এবং সেই অনুযায়ী ঔষধ গ্রহণ করেন।

সাতক্ষীরায় ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন বিজিবি শুধুমাত্র সিমান্ত পাহারা দেয় সেটা নয়, আমরা মানবতার সেবায়ও অঙ্গীকারবদ্ধ। সেলক্ষ্য পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ এলাকায় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। আগামীতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa