
সাতক্ষীরায় নির্বাচন করতে চান না ইজ্ঞিনিয়ার মুজিবর ও মুস্তফা লুৎফুল্লাহ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা যাচ্ছে। আওয়ামীলীগের প্রার্থীর সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী সহ চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে জমজমাট। ১৪ দলীয় জোট থেকে নৌকা প্রতীক না দেওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। এ ছাড়া নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ইজ্ঞিনিয়ার মুজিবর রহমান। তারা নিজেরাই বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মুস্তফা লুৎফুল্লাহ। যদিও এই আসনে ভোটের মাঠে খুবই দুর্বল ওয়ার্কার্স পার্টি। এ বিষয়ে মুঠো ফোনে যোগাযোগ করা হলে মুস্তফা লুৎফুল্লাহ বলেন, আমি ভোট করছি না। এদিকে ইজ্ঞিনিয়ার মুজিবর তার ফেস বুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তারা নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ,জাতীয় পার্টির সহ ১০ জন প্রার্থী রয়েছেন। তবে মঙ্গলবার বিকাল পর্যান্ত সরকারি ভাবে কেউ প্রত্যাহার করতে আসেনি।
সাতক্ষীরা -১ আসনের নৌকামনোনিত প্রার্থী ফিরোজ আজমেদ স্বপন বলেন, আমার মনোনয়ন প্রাপ্তিতে তালা-কলারোয়ায় গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমার বিজয় সু নিশ্চিত।শেখ হাসিনার উন্নয়নের কারণে লোকজন নৌকায় ভোট দেবে।
তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী শেখ নূরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘ দিন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছি। তালা-কলারোয়ার অলিগলি আমি চিনি। জনগণ আমাকে ভোট দেবে।
কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব বলেন, যেহেতু স্বতন্ত্র ভোট আমি করেছি। তাই ভোটের মাঠের বর্তমান চিত্র হিসেবে আমি বিজয়ী হব।
সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির অবস্থান বেশ শক্তিশালী ছিল। বর্তমানে সেই অবস্থা না থাকলেও ব্যক্তি হিসেবে ভোটারদের মনে জায়গা রয়েছে এরশাদ সরকারের তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখতের।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম বলেন, সৈয়দ দীদার বখত তালা ও কলারোয়ার উন্নয়নের রুপকার। তিনি সবার কল্যাণ করেছেন। সুষ্ঠু ভোট হলে তিনি পাস করবেন।
![]()









