- - -

সাড়া জাগানো সিনেমা বার্বি

Print News

বক্স অফিসে ইতিহাস গড়া ‘বার্বি’ সিনেমা এখন ওটিটিতে। প্রাইম ভিডিওতে ৪৯৯ রুপি দিয়ে দেখা যাচ্ছে এই সিনেমা। গত মঙ্গলবার প্রাইম ভিডিওর পক্ষ থেকে ‘বার্বি’র পোস্টার শেয়ার করে এই খবর জানানো হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, আপনারা কি হাই বার্বি বললেন? প্রাইম ভিডিও স্টোরে বার্বি দেখা যাচ্ছে, দেখে নিন। উল্লেখ্য, চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘বার্বি’। মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। দেড় মাসেই সিনেমাটি উঠে গিয়েছে ২০২৩ সালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকার শীর্ষে। ইউটোপিয়ান বার্বি ল্যান্ড থেকে বহিষ্কৃত হওয়ার পরে বার্বি কেন বাস্তব পৃথিবীতে ঘুরে বেড়ায়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। অভিনয় করেছেন মারগট রবি এবং রায়ান গসলিং।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa