- - -

সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ধর্ষণের অভিযোগ ! দুই ছাত্র এবং এক প্রাক্ত্যানিকে গ্রেফতার করলো কসবা থানার পুলিশ

Print News

সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ধর্ষণের অভিযোগ ! দুই ছাত্র এবং এক প্রাক্ত্যানিকে গ্রেফতার করলো কসবা থানার পুলিশ

 

খাস কলকাতার বুকে তরুণীকে গনধর্ষনের অভিযোগ। কলেজে ইউনিয়নে জি এস পদ পাইয়ে দেওয়ার টোপ। আর এই সুযোগেই গনধর্ষনের অভিযোগ কলেজের ভিতর। অভিযুক্তরা সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তন ছাত্র ও কর্মী। তরুনীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তিন। অভিযোগ ইউনিয়ন রুমে ওই তরুণীকে জোর করে মদ্যপান করানো হয়
। এরপর তাকে গণধর্ষণ করে তিনজনে মিলে। ঘটনার পর কোনক্রমে মেয়েটি বেরিয়ে এসে বাবা কে ফোন করেন।।এরপর বাবা ওই কলেজ আসেন। তিনি এসে মেয়ে কে নিয়ে যান। ঘটনার পর রীতিমতো হুমকি দিয়ে অভিযুক্ত মনোজিৎ জানায় এই ঘটনা প্রকাশ্যে আনলে তার বাবা মাকে ফাঁসিয়ে দেবে। একইসঙ্গে ওই নির্যাতিতার বয়ফ্রেন্ডকে খুন করবে। তরুণী তাকে ছেড়ে দেওয়ার জন্য হাতে-পায়ে ধরেছিলেন মনোজিতের। নিরাপত্তা রক্ষীদের তালা দিয়ে দিতে বলেছিল অভিযুক্ত মনোজিৎ। বাইরের গেটের। যাতে কেউ ঢুকতে না পারেন

সূত্রের খবর অনুসারে,মনোজিত এই ঘটনার মূল অভিযুক্ত এবং সে আলিপুর কোর্টে প্র্যাকটিস করে । ধৃতদের আজ আদালতে পেশ করা হয়।
এই ঘটনায় NCW স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। কলকাতা পুলিশের নগরপাল কে চিঠি দিয়েছে।
১৪ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল তবে সেটা না দিয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ তিনজন অভিযুক্তর।

কসবা গণধর্ষণের ঘটনায় তিনজন অভিযুক্তকে আগামী মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর পুলিশ আদালত। অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa