
সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশীপে স্বর্ণ বিজয়ীদের সেনাবাহিনী প্রধান কর্তৃক সম্মাননা পুরস্কার প্রদান
সম্প্রতি বাংলাদেশ টেবিল টেনিস জাতীয় দলের স্বর্ণজয়ী ০৪ জন খেলোয়াড়সহ ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সম্মানিত সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ীদের সফলতা উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা করে সম্মাননা পুরস্কার প্রদান করেন।
সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশীপ-২০২২ মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম, মোঃ নাফিস ইকবাল এবং আবুল হাসেম হাসিব স্বর্ণ পদক অর্জন করে।
![]()









