- - -

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে সেক্টর কমান্ডারস ফোরামের শোক

Print News

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে সেক্টর কমান্ডারস ফোরামের শোক

 

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম।

আজ এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার, সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী ও নারী বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুন নাহার খুশী শোক প্রকাশ করেছেন।

হেলাল উদ্দিন চৌধুরী শুক্রবার সন্ধ্যা ছয়টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বৎসর।

শুক্রবার বিকেলে কক্সবাজারে দৈনিক যায়যায়দিন পত্রিকার একটি কর্মসূচীতে অংশ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে কক্সাবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে নেয়া হয় তাঁকে। সন্ধ্যা ৬টায় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa