
সাংবাদিক আহাদুল্লাহ সানার চাচা ও বড়দল কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক মাস্টার মাফিজুল ইসলামের ইন্তেকাল
সাতক্ষীরা জেলার আশাশুনিয়া উপজেলার বড়দল সানা বাড়ির কৃতি সন্তান বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ আহাদুল্লাহ সানার চাচা মাস্টার মাফিজুল ইসলাম সানা আজ মঙ্গলবার সকাল সাত ঘটিকায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি,,,,, এলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুই কন্যা এক পুত্র ওই এক স্ত্রী সহ বহু ছাত্র-ছাত্রী গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বাবলুর রহমান, বাইনতলা আর সি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা, বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা এইচ মমতাজ হেলেন, গোয়ালডাঙা ফকির বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, চাঁদখালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, বড়দল দারুসুন্নাহ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার আনারুল ইসলাম, বিএনপি নেতা মাসুদ সানা, উজ্জ্বল সানা সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা,প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহ মোল্লা প্রমুখ।
![]()









