- - -

সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মত প্রকাশের অন্তরায় : এলআরএফ

Print News

সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মত প্রকাশের অন্তরায় : এলআরএফ

সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা দায়ের আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বাধীন মত প্রকাশের অন্তরায় বলে মনে করে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। সেইসঙ্গে সংগঠনের সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন ও আবু সালেহ রনিসহ সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এলআরএফ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন বিবৃতিতে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হত্যা মামলা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের মামলা আইনের শাসন ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মনে করে এলআরএফ। তাই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পূর্বে অভিযোগ যাচাই-বাছাই করার অনুরোধ জানাচ্ছি। এছাড়া দায়েরকৃত মামলাগুলোতে কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলে সাংবাদিকদের এসব মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa