- - -

সাংবাদিকদের নিরপেক্ষ লিখনিতে আধুনিক ফটিকছড়ির ভিত রচিত হবে:নাজিম উদ্দীন মুহুরী

Print News

মোহাম্মদ এনামুল হক 

ফটিকছড়িতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী বলেছেন, জাতীর ক্রান্তি লগ্নে সাংবাদিকরা তাদের নিরপেক্ষ লেখনির মাধ্যমে সঠিক পথ দেখিয়েছেন। জঙ্গীবাদ সন্ত্রাসবাদ লুটতারাজ টেন্ডারবাজ, ভোট ডাকাতদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন।

বুধবার (২২ মে) ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাতকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন,২১ মে ফটিকছড়ির মানুষ অতীতের ভোট ডাকাতদের উচিত জবাব দিয়েছেন ভোটের মাধ্যমে। ফটিকছড়ির সাংবাদিকরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। তবুও তারা সঠিক সংবাদ লিখে জাতির কাছে তুলে ধরেছে। আশা করি তারা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং তাদের নিরপেক্ষ লিখনিতে আধুনিক ফটিকছড়ির ভিত রচনা করবে।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক সোলাইমান আকাশ, এস এম আক্কাছ, ইকবাল হোসেন মঞ্জু, শহিদুল আলম, আবু মনসুর, এনামুল হক,সালাহউদ্দিন জিকু, রফিকুল ইসলাম,
ওবাইদুল আকবর রুবেল, সাইফুল ইসলাম, কামরুল হাসান সবুজ, নুরুল আবসার নুরী প্রমুখ।

এদিন ভাইস চেয়ারম্যন জসিম উদ্দিন ও শারমিন আক্তার নুপুরের সাথেও সৌজন্যে সাক্ষাৎ করেছেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa