- - -

সরাইলের অরুয়াইলে গরু চুরির হিড়িক

Print News

সরাইলের অরুয়াইলে গরু চুরির হিড়িক

ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে কৃষক ও খামারিদের মাঝে গরু চুরির আতংক দেখা দিয়েছে। প্রায়ই গরু চুরি হওয়ার কারনে নির্ঘুম কাটাতে হচ্ছে তাদের রাত। এরই মধ্যে সুযোগ পেলেই চুরের দল কোন না কোন বাড়িতে হানা দিচ্ছে। জানা গেছে গত রবিবার রাতে সরাইল উপজেলার রানিদিয়া গ্রামে দু বাড়ি থেকে প্রায় ৭ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গাভী চুরি হয় বলে অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানান। এ পযন্ত ইউনিয়নে প্রায় ১০/১২ টি গরু চুরির ঘটনা সংগঠিত হয়েছে।
তিনি আরো জানান গত রবিবার রাতে তার ভাতিজা পল্লী চিকিৎসক বাবুল ও ফজলুর রহমানের রানিদিয়া বাড়ি থেকে ৪টি গাভী চুরি করে নিয়ে যায়। তাছাড়া এই এলাকায় আরো বেশ কয়েকটি গ্রামে গরু চুরি হওয়ার কারনে সর্বমহলে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন চুরির বিষয় টি স্বীকার করে বলেন দুই জনকে গ্রেফতার করা হয়েছে তবে আপাতত নাম দিলে তদন্তে ক্ষতি হতে পারে। তালিকা ভূক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa