- - -

সমাধান যুদ্ধে নয়, শান্তিতেই ! ইউক্রেন ও পশ্চিম এশিয়া নিয়ে বিশ্বকে বড় বার্তা মোদির 

Print News

সমাধান যুদ্ধে নয়, শান্তিতেই ! ইউক্রেন ও পশ্চিম এশিয়া নিয়ে বিশ্বকে বড় বার্তা মোদির

 

উত্তাল বিশ্ব রাজনীতি। একদিকে ইউক্রেন- রাশিয়া সংঘাত। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এই অস্থির আবহে ফের শান্তির বার্তাবাহক হয়ে উঠলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৫ মার্চ ) দিল্লিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে মোদি সাফ জানিয়ে দিলেন, কেবল সামরিক সংঘাতের মাধ্যমে কোনো স্থায়ী সমস্যার সমাধান সম্ভব নয়। প্রধানমন্ত্রী মোদি এদিন স্পষ্ট ভাষায় বলেন, ” ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা  সর্বদা সংঘাতের অবসান চাই। যেকোনো শান্তিকামী পদক্ষেপে ভারতের পূর্ণ সমর্থন থাকবে। ” ফিনল্যান্ডের প্রেসিডেন্ট উপস্থিতিতে তিনি আশাপ্রকাশ করে যে, দ্রুত যুদ্ধের মেঘ কেটে যাবে এবং বিশ্ব আবার স্থিতিশীলতার পথে ফিরবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa