- - -

সমাজসেবক আলী আল্ কারাছ মুন্সীর চেহলাম শরীফ ৪ এপ্রিল শনিবার

Print News

সমাজসেবক আলী আল্ কারাছ মুন্সীর চেহলাম শরীফ ৪ এপ্রিল শনিবার

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাবেক সভাপতি, শহীদ আলী আরাফাত জামে মসজিদের দাতা ও প্রতিষ্ঠাতা মোতোয়াল্লী, রোকেয়া হাসমত ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ ও রামপুর ওয়ার্ড গাউছিয়া কমিটির সাবেক সভাপতি এবং সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক, ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক দলিল লেখক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রভাতের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান লায়ন এম এ নেওয়াজের পিতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ আলী আল্ কারাছ মুন্সীর চেহলাম শরীফ আগামী ৪ এপ্রিল, শনিবার, রাত ৮টায় নগরের ২৫নং রামপুর ওয়ার্ডের মধ্যম রামপুর ফকির গলিস্থ আলী আল্ কারাছ ভবনে অনুষ্ঠিত হবে। উক্ত চেহলাম শরীফে সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে লায়ন এম এ নেওয়াজ ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সাংগঠন সম্পাদক স ম জিয়াউর রহমান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব আলী আল্ কারাছ মুন্সী গত ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার, রাত ১১.৫১টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, সাত ছেলে, চার কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ৭ ফেব্রুয়ারি বাদে জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa