- - -

সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা নন, বললেন তার ছোট ভাই

Print News

সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা নন, বললেন তার ছোট ভাই

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রকৃত বীর মুক্তিযোদ্ধা নয়, কাগজ বানিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন। এমন তথ্য ফাঁস করছেন তার আপন ছোট ভাই লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
রোববার (২৪ ডিসেম্বর) রাতে জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকায় লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের এক নির্বাচনী জনসভায় মন্ত্রীর ভাই এ কথা বলেন।
মন্ত্রীকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যে মাহবুবুজ্জামান আহমেদ বলেন, আপনি লেখেন বীর মুক্তিযোদ্ধা কোনোদিন আপনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন? যুদ্ধের সময় আমি ক্লাস ফোরে পড়ি। বীর মুক্তিযোদ্ধা ছিলো আমার বাবা আর এক ভাই অধ্যক্ষ রশিদুজ্জামান।
আপনি (মন্ত্রী) তো ইন্ডিয়ায় বসে পাটের ব্যবসা করেছেন। ১৯৯৬ সালে যখন নমিনেশন পেলেন তখন পোস্টারে লিখে দিলেন বীর মুক্তিযোদ্ধা। তখন বিব্রত হয়ে মানিক কমান্ডার ডেকে বলেছিলেন তুই এটা দিসিস কেন? তখন তিনি (মন্ত্রী) বলেছেন, আমি সার্টিফিকেট বানায় নিছি, আমার কাছে কাগজ আছে।
জনসভায় লালমনিরহাট-২ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি বক্তব্য রাখেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa