- - -

সনাতনী সম্প্রদায়ের সাথে সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলমের মতবিনিময়

Print News

চট্টগ্রাম নগরীর ৯ ও ১০ নং ওয়ার্ড এলাকায় বসবাসরত সনাতন হিন্দু সমাজের নানা শ্রেণী ও পেশার লোকজন ৭ অক্টোবর ২০২৩ শনিবার বিকালে মোস্তফা হাকিম কলেজ মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম এর সাথে আসন্ন দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় করেন।
সভায় সাবেক মেয়র এম. মনজুর আলম সনাতন হিন্দু ধর্মীয় প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, পবিত্র ইসলাম সকল ধর্ম ও বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। কোন ধর্মের উপর জুলুম করা পবিত্র ইসলাম সমর্থন করেনা। তিনি বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এদেশের সকল মানুষের ধর্ম-কর্ম স্বাধীন ভাবে পালনের সাংবিধানিক গ্যারান্টি রয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যেখানে সকল ধর্মের মানুষ সম্পূর্ন নিরাপদ। তিনি আরো বলেন বাংলাদেশের প্রধান মন্ত্রীর একটি স্লোগান “ধর্ম যার যার, উৎসব সবার”। তিনি বলেন, রাষ্ট্রের নিয়মকানুন মেনে সকল ধর্মের মানুষকে ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করা উচিৎ। কোন ধরণের উসকানি মূলক কর্মকান্ডে কেউ যেন জড়িত না হয় সে বিষয়টি সর্তকতার সাথে স্মরণে রাখতে হবে। সাবেক মেয়র বলেন, আমি একজন মানবসেবক আমি সকলকে মানুষ হিসেবে সম্মান করি আমাদের সকল সেবা ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য। আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের পরিচালক সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম।
মতবিনিময়ে আওয়ামী লীগ নেতা লোকমান আলী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, সনাতন হিন্দু ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় করেন নগেন্দ্র দে বাড়ীর বীরেন্দ্র লাল দে, পেয়ারী মোহন সেন বাড়ীর বুলবুল সেন, দাস পাড়ার জগদিশ দাস, খেজুর তলার নন্দ হরি দাস, দাস বাড়ীর চামেনী কুমার দে, ইশান মহাজন বাড়ীর সবুজ দত্ত, বড়কালী বাড়ীর অরুন দেব রায়, মজুমদার বাড়ীর নিকাশ মজুমদার, তালুকদার বাড়ীর রতন তালুকদার, দত্তবাড়ীর চয়ন দত্ত চিম্ময়, বাড়ই পাড়ার সুভাষ চন্দ্র দে, বড়কালী বাড়ীর রূপশ তালুকদার, ইশান বলির বাড়ীর নিকাশ দাস ও দিলীপ দাস, জেলে পাড়ার রতন দাস, ডুয়ার বাড়ীর দিলীপ দত্ত, ঘোষ বাড়ীর সাধন দত্ত ও তপন মজুমদার, সেন বাড়ীর অলোক সেন, ডাক্তার বাড়ীর সমীরণ বিশ্বাস, হরিমোহন দাস বাড়ীর অমর দাস, মালিপাড়ার খোকন মল্লিক, শান্তি আবাসিক এলাকার নির্মল দাস ও পার্শ্চ মহাজন বাড়ীর সঞ্জয় সরকার, আর্চায্য পাড়ার রাজীব আর্চায্য, সহ আরো অনেকে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa