- - -

শ্রীনগরে সিলভার বিক্রেতাদের প্রতারণা

Print News

শ্রীনগরে সিলভার বিক্রেতাদের প্রতারণা

 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায়
রংপুর জেলার নুরুল আমিন,আব্দুর রশিদ হকারি করে বিক্রয় করেন রান্নার কাজে ব্যবহৃত হাড়ি, পাতিল, ছোটদের খেলনা সহ বিভিন্নপ্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ।
তারা ঢাকা জেলার দোহার উপজেলা জয়পাড়ায় অস্থায়ীভাবে বসবাস করেন।
প্রতিদিন ভোরে স্থানীয় আড় ৎ হতে ছোট-বড় বিভিন্ন প্রকার হাড়ি পাতিল, শিশুদের খেলনা সংগ্রহ করেন এবংএসব সরঞ্জাম বিক্রির উদ্দেশ্যে রওনা হন।
আবহাওয়া অনুকূলে থাকলে ভোর হতে সন্ধ্যা পর্যন্তবিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তা বিক্রয় করেন।
গ্রামাঞ্চলের গৃহ বধুরাই হচ্ছেন তাদেরপ্রধান ক্রেতা।
তারা এসব দ্রব্য সিলভারের তৈরি বলে বিক্রি করে থাকেন।
গ্রামাঞ্চলের গৃহবধূরা সরল বিশ্বাসে তা ক্রয় করে প্রতারিত হচ্ছেন ।
এ ব্যাপারে বিক্রেতা নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি নীরব ভূমিকা পালন করেন অপরদিকে আব্দুর রশিদ জানান,এসব হাড়ি পাতিল টিন দিয়ে তৈরি বলে স্বীকার করেন ।
গৃহবধূ হালিমা জানান,এসব হাড়ি পাতিল দিয়ে রান্না করলে আগুনের তাপে অল্প কিছুদিন পরই তা ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa