- - -

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে অভিযান জোরদারের নির্দেশ

Print News

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে অভিযান জোরদারের নির্দেশ

 

শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ, ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-এ এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে মাদক, চোরাচালানসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। এছাড়া শহরের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে জেলার সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম
,জেলা পরিষদ প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, স্থানীয় সরকারের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ আরিফা সিদ্দিকা,

এনএসআই শেরপুরের উপপরিচালক,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ,
অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ (ইউএনও)
জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রেসক্লাব সভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং অপরাধমুক্ত জেলা গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa