
শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব উদ্বোধন ১৩ অক্টােবর শিল্পকলায়
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ১৩ই অক্টোবর থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক।
১৩ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উৎসব উদ্বোধন করবেন ওপার বাংলার প্রখ্যাত ভাষাতাত্ত্বিক পণ্ডিত, প্রাবন্ধিক, নাট্যসমালোচক, শিক্ষাবিদ, শিশুসাহিত্যিক ও গবেষক অধ্যাপক পবিত্র সরকার।উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন এ বাংলার প্রখ্যাত সমাজবিজ্ঞানী, সাহিত্যিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক অনুপম সেন।
বইমেলা চলবে প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা।
বইমেলা ও শিশুসাহিত্য উৎসবে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ চাই।
![]()









