- - -

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মসূচি

Print News

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মসূচি

 

চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্ত¡রে জেলা প্রশাসকের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০.১৫ টায় শেখ রাসেল চত্বর এলাকায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে। বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa