- - -

শুধু দেশের মানুষ নয়, বিশ্ব নেতারাও অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : ডা. শাহাদাত

Print News

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে শুধু দেশের মানুষ নয়, সারাবিশ্ব এখন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এই চাওয়াটা এখন শুধু কয়েকজন বিশ্বনেতার মধ্যে সীমাবদ্ধ নেই। সেটা এখন বিশ্বের ১৬০ জন বিশ্বনেতার মধ্যে আলোচিত হচ্ছে।
গতকাল ২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি সংলগ্ন নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহাদাত বলেন, ১৬০ জন বিশ্বনেতা চট্টগ্রামের গর্ব নোবেলজয়ী ড. মো. ইউনুসের হয়রানীমূলক মামলা স্থগিত করে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য চিঠি দিয়েছেন। এখন আওয়ামী লীগের পালাবার জায়গা নেই। তারা দেশের জনগণের জন্য কিছুই করেনি। জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন। বিদেশে অট্টালিকা বানিয়েছেন। এগুলোর হিসাব দেশের মানুষের কাছে আছে। করায়-গন্ডায় হিসাব দিতে হবে।
তিনি বলেন, একজন শিল্পপতি ব্যবসায়ীর বিদেশে টাকা পাচারের কথা শুনতে শুনতে যখন পত্রিকার খবর গরম হয়ে উঠেছিল, এর মধ্যেই সবার চোখ ফাঁকি দিয়ে আওয়ামী লীগের এক উপদেষ্টা জনতা ব্যাংক থেকে ২২ হাজার কোটি টাকা নিয়ে গেলেন। তিনি আগেও শেয়ারবাজার লুটপাট করেছিলেন। এদের একটা সিন্ডিকেট আছে। এরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বিদ্যুতের কুইক রেন্টালের নামে লুটপাট করে সংসদে আবার এর দায়মুক্তি আইন করেছেন, যাতে তাদের বিচার করতে না পারে।
ডা. শাহাদাত বলেন, সবকিছু জায়েজ করার জন্য তারা সংবিধান কাটাকাটি করতে পারে। সংবিধান এখন শুধু তত্ত্বাবধায়ক সরকারের জন্য সীমাবদ্ধ। আমরা বলতে চাই, সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে, দেশের সংকটকালে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্যদের আর কোনো কাজ থাকবে না। স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রিসভা ভেঙে যাবে। তখন নতুন মন্ত্রিসভা গঠন করতে পারে। একটি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের মধ্যদিয়ে সৃষ্টি হতে পারে। কিন্তু আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হাজী মো. আলী, মাহবুব আলম, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, আশরাফ চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa