- - -

শীতে কাঁপছে দিল্লি, পাঞ্জাবে ভিলেন কুয়াশায় গাড়ির সংঘর্ষে মৃত ৪, আহত ৩০ জন

Print News

শীতে কাঁপছে দিল্লি, পাঞ্জাবে ভিলেন কুয়াশায় গাড়ির সংঘর্ষে মৃত ৪, আহত ৩০ জন

 

তীব্র শীত আর ঘন কুয়াশায় নাজেহাল উত্তর ভারতের একাধিক রাজ্য। দৃশ্যমানতার অভাবে পাঞ্জাবের হোসিয়ারপুর- দাসুয়া সড়কপথে একাধিক গাড়ির সংঘর্ষে ৪ জনের প্রাণ গিয়েছে। আহত অন্তত ৩০ জন। রাজস্থানে দুর্ঘটনাগ্রস্ত বাস। জম্মু – কাশ্মীরের পাহাড়ে ক্রমাগত তুষারপাতে হিমাংকের নিচে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুয়াযী, রবিবার (১১ জানুয়ারি ) সকালে হোসিয়ারপুরে তাপমাত্রা হাড় কাঁপানো ১•১ ডিগ্রি। সঙ্গে গাঢ় কুয়াশায় দৃশ্যমানতা ছিল না বললেই চলে। হোসিয়ারপুর- দাসুয়ার পথে দুর্ঘটনার কারণ “ভিলেন” কুয়াশা। পড়শি রাজ্য হরিয়ানায় চালিয়ে খেলছে শীত। সঙ্গে কুয়াশার দাপট। শনিবার (১০ জানুয়ারি ) দিল্লির তাপমাত্রা ছিল ৪•২ ডিগ্রি। শৈত্যপ্রবাহের সতর্কতা ও জারি করেছে মৌসম ভবন। গোটা পাঞ্জাব ঠান্ডার কবলে। অমৃতসরে সর্বনিম্ন ১•৩ ডিগ্রি তাপমাত্রা। এছাড়াও থরহরিকম্প অবস্থা ভাটিন্ডা (৩•২) ফরিদকোট (৩•২) পটিয়ালা(৪•৪) গুরদাসপুরের (৩•১) কুয়াশায় দৃশ্যমানতার অভাবে রাজস্থানের জয়পুর- দিল্লি হাইওয়েতে পিকআপ ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। দুষণ মোকাবিলায় রাজধানী দিল্লিতে নানা বিধি নিষেধ জারি আছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa