- - -

শিশুদের মৃগী রোগ নিয়ে পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

Print News

ডেস্ক নিউজ

‌মৃগীরোগ বিশ্বব্যাপী স্নায়ুতন্ত্রের একটি দীর্ঘস্থায়ী জটিল রোগ হিসেবে পরিচিত। শিশু মৃগী রোগ নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক সেমিনার করেছে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল।

বুধবার ( ১১ অক্টোবর) পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

‌ডাঃ মেরিনা আরজুমান্দ এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক  ডাঃ মোঃ আলাউদ্দিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ  এম এ হাসান চৌধুরী।

পার্কভিউ হসপিটালের ব্যবস্হাপনা পরিচালক  অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ এ. টি. এম রেজাউল করিম সভাপতিত্বে অনুষ্ঠানে
‌প্যানেল অফ এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন -ডাঃ মো হাসানুজ্জামান, প্রফেসর ডাঃ মোঃ রেজাউল করিম (মুন্নু), প্রফেসর ডাঃ এ. কে. এম রেজাউল করিম।

প্রধান অতিথি ডাঃ এম. এ. হাসান চৌধুরী  বলেন, জটিল এই চিকিৎসা সমস্যা মোকাবেলায় আন্তঃবিভাগীয় সহযোগিতার উপর জোর গুরুত্ব দেন।

তাছাড়া দেশের প্রতিথযশা চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেল শিশু মৃগী রোগ নিয়ে তাদের  বক্তব্য  তোলে ধরেন। তারা বলেন, ঔষুধ দিয়ে ৭০ থেকে ৮০ ভাগ রোগীর খিঁচুনি নিয়ন্ত্রনে রাখা সম্ভব।  প্রায় ৩০ থেকে ৪০ ভাগ শিশুদের খিঁচুনি রোগের চিকিৎসা হয় ফকির, কবিরাজ এবং (ট্ট্যাডিশনাল হিলার) দ্বারা, তাই জনগনকে এই ধরনের অপচিকিৎসার ব্যাপারে সচেতন করতে হবে।

সেমিনারে অন্যান্যের মধ্যে  পার্কভিউ হসপিটালের ডিরেক্টর ( মেডিকেল সার্ভিস)  ডাঃ মো রেজাউল করিম, ডিরেক্টর ( ল্যাব সার্ভিস)  ডাঃ আহমেদ রহিম, ডিরেক্টর (কমপ্লাইন্স) ডাঃ সালাউদ্দিন এম এইচ চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হুমায়ুন কবির, হেড অফ অপারেশন নায়েমুর রহমান, ম্যানেজার ( মার্কেটিং এন্ড ব্র্যান্ড) মো: জাহেদুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার মো নিজামউদ্দিন, সিনিয়র অফিসার ( মার্কেটিং এন্ড ব্র্যান্ড) আবদুস সোবহান, এডমিন অফিসার শরফুদ্দিন আহমেদ, অফিসার ( মার্কেটিং এন্ড ব্র্যান্ড) মশিউর রহমান, অফিসার (মার্কেটিং এন্ড ব্র্যান্ড) মো: জহিরুল ইসলাম, অফিসার (মার্কেটিং এন্ড ব্র্যান্ড) সালমান বিন ফারুক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্হ্য সংস্হার মতে,বাংলাদেশে ১.৫ থেকে ২ মিলিয়ন  খিঁচুনি রোগী রয়েছে।  বাচ্চা শিশুদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সাম্প্রতিক এক জাতীয় পর্যায়ের গবেষণায় দেখা  যায় বাংলাদেশের শিশুদের ক্ষেত্রে (১-১৭)  বছর মৃগী রোগী  ১১.৫/১০০০ জন।

এসআই/দআব

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa