
শিলং- পিনুর্সলা – ডাউকি সড়কে দুর্ঘটনা, বোল্ডার ধসে ২ জনের মৃত্যু
ভারতের উত্তর – পূর্বের শিলং- পিনুর্সলা -ডাউকি সড়কের মাউলিয়হ এলাকায় লিংকিরদেম গ্রামের কাছে একটি বোলেরো পিক আপ গাড়ির উপর বিশাল পাথর ধসে পড়ায় ২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর এসএল ০৫ এডি৫৫১৪। জানা গেছে, সোমবার (২০ এপ্রিল ) বিকাল ৫টায় গাড়িটি পিনুর্সলার দিকে নামার সময় এই দুর্ঘটনা সংগঠিত হয়। মৃতদের মধ্যে একজনের পরিচয় টেইবোর খংথোহরেম ( রিমাসার এলাকার বাসিন্দা ) হিসেবে জানা গেছে। অপর মৃত ব্যক্তি পিনুর্সলা এলাকার পংতুং এলাকার বাসিন্দা বলে সূত্রে খবর। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাতে সোমবার (২০ এপ্রিল ) রাতে কয়েক ঘন্টা সময় লাগে, তবে টানা বৃষ্টির কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে।
![]()









