
শিবগঞ্জে প্রাণি চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান সম্পাদক আসাদুল্লাহ
বগুড়ার শিবগঞ্জে পল্লী প্রাণি প্রাথমিক চিকিৎসক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ এ্যাসোসিয়েশনের আহবায়ক শাহজাহান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক আনারুল ইসলাম, নজরুল ইসলাম, সেকেন্দার আলী, ফরিদুল ইসলাম ফারুক। পরে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে শাহজাহান আলী, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি রঞ্জু , সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সজল, সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোনাঈম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক বায়েজীদ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পল্লী প্রাণি চিকিৎসক কায়েশ খলিফা,আজহার আলি,ইমরান হোসাইন, নজরুল ইসলাম, আব্দুর রহিম, ওবায়দুর রহমান, বেলাল উদ্দিন, ওমর ফারুক, ইব্রাহিম আলী, মোকারম হোসেন, আব্দুল কাদের, সেকেন্দার আলী, মিন্টু হোসেন, শাহিন আলম,পলাশ, মোস্তাফিজুর রহমান, মাশকারুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আরিফ উদ্দিন,শ্রী সুমন সরকার,তোফাজ্জল,বাহার উদ্দিন,আতিকুর রহমান, খলিলুর রহমান, আবু হাসান, রুহুল আমিন, কল্যাণ চন্দ্র মন্ডল, মেহেদী হাসান, বোরহান প্রমুখ।
![]()









