
শিক্ষিকার কাছ থেকে স্বর্ণ ছিনতাই
কক্সবাজার শহরের লাবনী পয়েন্টে এবার ছিনতাইয়ের শিকার হলেন একজন স্কুল শিক্ষিকা। অভিনব কায়দায় ছিনতাইকারীরা উক্ত স্কুল শিক্ষিকার ৪ আনা ওজনের স্বর্ণের চেইন ও ৪ আনা ্ওজনের কানের দোল ছিনিয়ে নিয়ে গেছে। ৯ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ছিনতাইকারীদের সনাক্ত করার চেস্টা করছেন বলে জানান।
কক্সবাজার উত্তরণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কৃষ্ণা দাশ বলেন, আমি দীর্ঘদিন ধরে উত্তরণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি জেলা কারাগারের এক কর্মকর্তার বাচ্চাদের টিউশনী পড়ায়। সে অনুযায়ী ৯ জুলাই বিকাল সাড়ে ৩ টার দিকে আমি টিউশনী শেষ করে জেলা কারাগারের ক্যান্টেইনের সামনে আসলে একটি সিএনজি থেকে চালক আমাকে তার গাড়ীতে উঠতে বলে। তখন আমি দেখতে পাই সেখানে আগে থেকে উক্ত সিএনজিতে পেছনের সিটে একজন এবং গাড়ীর সামনের সিটে চালকের পাশে একজন বসে আছে। তারা আমাকে খুব ভাল ব্যবহার করে গাড়ীতে উঠতে বলে আমার গন্তব্যস্থল শহরের ঘোনারপাড়ায় পৌছে দেবে বলে জানান। পরে ছিনতাইকারীরা শহরের লাবণী পয়েন্টের দিকে নিয়ে যায়।
![]()









