- - -

শার্শায় পরকীয়ায় জড়িয়ে এক ব্যক্তি আত্মহত্যা

Print News

শার্শায় পরকীয়ায় জড়িয়ে এক ব্যক্তি আত্মহত্যা

 

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোল্লাপাড়ায় পরকীয়ার জেরে করিম (৩২) নামে এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

তিনি সাতমাইল মোল্লাপাড়া গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, করিম স্থানীয় শারমিন নামে এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি ধরা পড়লে এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বিচার হয়। এর জের ধরে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে করিম গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ৩ টার দিকে করিমের মৃত্যু হয়।
মৃত করিমের স্ত্রী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn