- - -

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী (সাঃ) এর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Print News

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী (সাঃ) এর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সর্ব শ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর পৃথিবীতে শুভাগমন স্মরণে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে পবিত্র ঈদ মিলাদুন্নবী (সাঃ) এর উপলক্ষে আলোচনা সভা , দোয়া মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সোমবার (১৬ সেপ্টেম্বর ) সকালে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মীর ইখলাছুর রহমানের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও বিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী , শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্যদের উপস্থিতিতে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থীরা হামদ – নাত ও কুইন্স প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , অভিভাবক সদস্য মোঃ শিপন মিয়া। সভাপতি বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান বলেন , ‘ মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) কে আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। বিশ্বনবী শুভাগমন মানবজাতির জন্য রহমত স্বরূপ। পবিত্র মহাগ্রন্থ আল- কোরআন ও নবী রেখে যাওয়া হাদিস মেনে জীবন যাপন করলে ইহকাল ও পরকালে মুক্তি পাওয়া যাবে । মহানবী জীবনী সব কিছু মেনে চলে শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়ার পরামর্শ দেন ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ । শিক্ষার্থীদের মাঝে ঈদ মিলাদুন্নবী তাৎপর্য তুলে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক হাফেজ এমদাদুল হক । এছাড়া অন্যান্য শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান সাজু,তামান্না বেগম , দিপালী বেগম , সুবর্ণা আক্তার প্রমূখ । আলোচনা সভা শেষে হামদ – নাত , কুইজ প্রতিযোগিতা বিজয়ী মাঝে পুরস্কার হাতে তুলে দেন। পুরস্কার বিতরণী শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মীর ইখলাছুর রহমান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa