- - -

শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল তালুকদার রাহি জাতীয় শুদ্ধচার পুরুষ্কারে মনোনীত

Print News

শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল তালুকদার রাহি জাতীয় শুদ্ধচার পুরুষ্কারে মনোনীত

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল তালুকদার রাহি জাতীয় শুদ্ধাচার পুরুষ্কার ২০২৩-২৪ এর জন্য মনোনীত হয়েছেন । জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণ করে কর্মক্ষেত্রে দ্রুত তার সঙ্গে ও সহজে সেবা দেওয়ার স্বীকৃতি হিসেবে তাকে পুরুষ্কারের জন্য মনোনীত করা হয়েছে । সরকারি কর্মকর্তা – কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে ‘ শুদ্ধাচার পুরুষ্কার প্রদান নীতিমালা – ২০২৪ ‘ প্রণয়ন করে সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী পরিষদ বিভাগ । গত ২৭ জুন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রউফ এর স্বাক্ষরিত এক পরিপত্রে এ মনোনয়ন প্রদান করা হয় । মাঠ পর্যায়ে সরকারি পরিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া, মাঠ পর্যায়ে শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা প্রণয়ন , বাস্তবায়ন ও মূল্যায়নের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সমবায় কর্মকর্তা কার্যালয়ে সরকারি কর্ম – পরিকল্পনা বাস্তবায়নের শুদ্ধাচার বিষয়ক মূল্যায়নের ভিত্তিতে মোঃ ইসমাইল তালুকদার রাহি কে এ পুরুষ্কারের জন্য মনোনয়ন প্রদান করা হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার রাহি যোগদানের পর থেকে উপজেলা বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মরত কর্মকর্তা – কর্মচারীদের স্বচ্ছতার ভিত্তিতে দায়িত্ব পালনের বিশেষ পদক্ষেপ গ্রহন করেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অনিয়ম দূরীকরণের তার দৃশ্যমান পদক্ষেপ উপজেলায় ব্যাপক ভাবে প্রশংসিত হয়। এ বিষয়ে শুদ্ধাচার পুরুষ্কারে মনোনীত শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল তালুকদার রাহি জানান , আমাকে পুরুষ্কারের জন্য মনোনীত করায় হবিগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রউফ এবং হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা ও আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা , উপজেলা সকল অফিসের কার্যালয়ের কর্মকর্তা – কর্মচারী , জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে এই পুরুষ্কারের সম্মান ধরে রেখে যেন আগামীতে ও আরো ভাল কাজ করে যেতে পারি । এতে সকলের সহযোগিতা কামনা করছি । মোঃ ইসমাইল তালুকদার রাহি হবিগঞ্জ সদর উপজেলা পৌরশহরে গার্নিং পার্ক এলাকার বাসিন্দ মোঃ সুরুজ আলী তালুকদার এর পুত্র ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa